নেত্রকোণা জেলার দূর্গাপুর থানা পুলিশ পূর্ব মাকড়াইল এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুল্ক কর ফাঁকি দিয়ে সীমান্ত পথে ভারত থেকে আনা আমদানি নিষিদ্ধ ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের কদ্দুছ বেপারীর ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩৬)।
আজ সোমবার (৪মে) বিকাল আনুমানিক ৪টার দিকে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর থানার এসআই নূর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম রোববার সন্ধ্যার দিকে দূর্গাপুর ইউনিয়নের পূর্ব মাকড়াইল এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুল্ক কর ফাঁকি দিয়ে সীমান্ত পথে ভারত থেকে আনা আমদানি নিষিদ্ধ ৮০বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
ওসি খন্দকার শাকের আহমেদ আরও জানান, এ ব্যাপারে থানার এসআই মোঃ নূর ইসলাম বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী শফিকুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। আজ সোমবার দুপুরের দিকে আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তার জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

