রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

জিমের সুইমিংপুলে অচেতন হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন অভিনেত্রী নাদিয়া ফারেস

ডেস্ক রিপোর্ট।।

ফরাসি-মরোক্কান অভিনেত্রী নাদিয়া ফারেস প্যারিসের একটি ব্যক্তিগত জিমের সুইমিংপুলে অচেতন অবস্থায় উদ্ধার হওয়ার এক সপ্তাহ পর হাসপাতালে মারা গেছেন।

ফরাসি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গত ১১ এপ্রিল প্যারিসের একটি জিমের সুইমিংপুল থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি কোমায় চলে যান। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার পিতিয়ে সালপেত্রিয়ের হাসপাতালে তার মৃত্যু হয়।

এক বিবৃতিতে তার মেয়েরা জানান, “গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, নাদিয়া ফারেস আর নেই। ফ্রান্স একজন অসাধারণ শিল্পীকে হারিয়েছে।”

এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কোনো অপরাধমূলক ঘটনার প্রমাণ পাওয়া যায়নি বলে জানা গেছে।

এর আগে ২০০৭ সালে নাদিয়া ফারেস জানিয়েছিলেন, তার মস্তিষ্কে অ্যানিউরিজম ধরা পড়েছিল এবং এজন্য অস্ত্রোপচার করাতে হয়েছিল। এছাড়া তিনি একাধিকবার হৃদযন্ত্রের অস্ত্রোপচারও করিয়েছিলেন।

১৯৬৮ সালের ২০ ডিসেম্বর মরক্কোর মারাকেশে জন্ম নেওয়া এই অভিনেত্রী শৈশব কাটান ফ্রান্সের নিস শহরে। পরে অভিনয়ের স্বপ্ন নিয়ে প্যারিসে যান।

১৯৯২ সালে চলচ্চিত্রে অভিষেক হলেও ২০০০ সালে The Crimson Rivers সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। পরবর্তীতে হলিউড ও ফরাসি সিনেমায়ও নিয়মিত অভিনয় করেন তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন