রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

যেসব ভিটামিনের ঘাটতিতে মুখে ঘা হতে পারে

ডেস্ক রিপোর্ট।।

শরীরে প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতি দেখা দিলে নানা ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি হয়। এর মধ্যে মুখে ঘা হওয়া একটি সাধারণ সমস্যা। বিশেষজ্ঞদের মতে, কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনের অভাবেই বারবার মুখে ঘা দেখা দিতে পারে।

মুখে ঘা হওয়ার অন্যতম কারণ হলো ভিটামিন বি-১২ এর ঘাটতি। এ ভিটামিন কমে গেলে জিহ্বায় জ্বালা, লালচে ভাব এবং মুখের ভেতরে ক্ষত তৈরি হতে পারে। এছাড়া ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে ঠোঁট ফেটে যাওয়া, মুখের কোণে ঘা ও জ্বালাপোড়া দেখা দেয়।

অন্যদিকে, ভিটামিন সি এর অভাবেও মুখের ভেতরে ক্ষত তৈরি হতে পারে। একই সঙ্গে মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যাও দেখা দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু ভিটামিনের অভাব নয়, আয়রনের ঘাটতি, অতিরিক্ত ঝাল বা টক খাবার, মানসিক চাপ, গ্যাস্ট্রিকের সমস্যা কিংবা মুখে আঘাত লাগলেও মুখে ঘা হতে পারে।

এ সমস্যা এড়াতে নিয়মিত সুষম খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি। দীর্ঘদিন মুখে ঘা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন