বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট।।

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯৪ জন।

শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ঢাকা বিভাগে হামে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট বিভাগে ৩ জন, খুলনায় ১ জন এবং বরিশাল বিভাগে ১ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ২৮২ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২১২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ৪৬ হাজার ৭১০ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৯০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৮৬২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ১৫২ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনাই বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রধান উপায়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন