সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

‘কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানাবো’

ডেস্ক রিপোর্ট।।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ধর্ম-বর্ণ বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্য করে যেন ক্ষতিসাধন না করা হয়, সে বিষয়ে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হবে। শনিবার (৯ মে) জাপান সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ হওয়ায় সেখানে ইসলাম ধর্মকে আলাদাভাবে চিহ্নিত করা সমীচীন নয়। পাশাপাশি কোনো ধর্ম, বর্ণ বা গোষ্ঠীকে টার্গেট করে যেন হয়রানি বা ক্ষতির মুখে পড়তে না হয়, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গসহ বিশ্বের যেকোনো স্থানে নিরীহ মানুষের ওপর নির্যাতন হলে তারা তার বিরোধিতা করবেন। “মজলুম যেখানে থাকবে, আমরা সবসময় তাদের পক্ষেই থাকব,” বলেন তিনি।

এদিকে কাপাসিয়া–এ পাঁচজনকে কুপিয়ে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির।

জাপানে আটদিনের সফর প্রসঙ্গে তিনি জানান, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। আলোচনায় বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, দক্ষতা উন্নয়ন, নগর অবকাঠামো এবং ভূমিকম্প মোকাবিলার বিষয় গুরুত্ব পেয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন