বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট।।

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৫ শিশুর মধ্যে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

শনিবার (৯ মে) দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তর–এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ৯৪৬ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬৯ শিশু এবং চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৪৮৯ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে মারা গেছে ৬১ শিশু। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯১ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা–এ।

এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯৭৯ শিশু। আর সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬৫৬। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ হাজার ৬৩১ শিশু, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ হাজার ৭৪৬ জন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন