আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে বলে দলের এক বিবৃতিতে জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬’। আন্তর্জাতিক এই সম্মেলনে মানবাধিকার, নাগরিক অধিকার ও গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন আসিফ মাহমুদ।
সফরকালে তিনি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও মতবিনিময় করবেন। প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং বাংলাদেশের উন্নয়নে প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এছাড়া এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত বিভিন্ন সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক ও কমিউনিটি কার্যক্রমেও অংশ নেবেন তিনি।
দলীয় সূত্র জানিয়েছে, সফর শেষে আগামী ১৯ মে দেশে ফেরার কথা রয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার।

