রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল রতন

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের অনুমোদনে ১০ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরাফিল প্রাংকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করা যাবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিঠিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭)-এর ১১ অধ্যায়ে বর্ণিত প্রক্টরের দায়িত্ব ও কার্যপদ্ধতি অনুসরণের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেছে।

এর আগে রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেন। তিনি উপাচার্যের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।

নতুন দায়িত্ব পাওয়ার আগে ইসরাফিল প্রাং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন