মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

মা দিবসে মায়েদের ভূমিকায় বিশেষ শ্রদ্ধা জানালেন এরদোয়ান

ডেস্ক রিপোর্ট।।

মা দিবস উপলক্ষে বিশ্বের সব মায়ের প্রতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। রোববার দেওয়া এক বার্তায় তিনি পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে মায়েদের অবদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, মায়েরা ভালোবাসা, ত্যাগ ও স্নেহের মাধ্যমে সমাজকে আলোকিত করেন। তাদের অবদান কখনও অস্বীকার করা যায় না। তিনি জানান, সমাজে মায়েদের অবস্থান সবসময়ই বিশেষ মর্যাদার এবং তাদের আত্মত্যাগ জাতির ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখে।

রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আরও বলেন, “মায়ের পদতলে সন্তানের বেহেশত”—এই মূল্যবোধ ধারণ করেই তুরস্ক মায়েদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

তিনি দেশের উন্নয়ন ও ‘সেঞ্চুরি অব তুরস্ক’ ভিশন বাস্তবায়নে মায়েদের অবদান গুরুত্বপূর্ণ হবে বলেও আশা প্রকাশ করেন। একই সঙ্গে প্রয়াত মায়েদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, মা দিবস উপলক্ষে দেওয়া এই বার্তায় পরিবারকেন্দ্রিক সামাজিক মূল্যবোধ জোরদারের আহ্বানও জানান তুর্কি প্রেসিডেন্ট।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন