রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

২০ মিলিয়ন ফলোয়ার হতেই পোস্ট ডিলিট হানিয়ার

ডেস্ক রিপোর্ট।।

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার নতুন কোনো নাটক বা প্রকাশ্য উপস্থিতির কারণে নয়, বরং নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে হঠাৎ বড় ধরনের পরিবর্তন এনে ভক্তদের কৌতূহল বাড়িয়েছেন তিনি।

সম্প্রতি অভিনেত্রী তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রায় সব পোস্ট সরিয়ে ফেলেছেন। বর্তমানে তার প্রোফাইলে দেখা যাচ্ছে মাত্র ১১টি পোস্ট। একই সঙ্গে গ্ল্যামারাস প্রোফাইল ছবির পরিবর্তে ব্যবহার করেছেন একটি সাধারণ, আনফিল্টার্ড ছবিও।

এই পরিবর্তনের সময়টিও বিশেষভাবে নজর কাড়ছে। কারণ, সম্প্রতি ২০ মিলিয়ন ফলোয়ার অর্জন করে পাকিস্তানের প্রথম সেলিব্রেটি হিসেবে নতুন মাইলফলক গড়েছেন হানিয়া আমির।

হঠাৎ এমন পরিবর্তনের পেছনে কী কারণ থাকতে পারে, তা নিয়ে ভক্তদের মধ্যে চলছে নানা আলোচনা। কেউ মনে করছেন এটি নতুন কোনো প্রজেক্ট বা প্রচারণার অংশ, আবার কেউ বলছেন সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত চাপ ও নেতিবাচকতা থেকে দূরে থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

এর আগেও অনলাইন ট্রল ও নারীদের প্রতি বিদ্বেষমূলক মন্তব্যের বিরুদ্ধে খোলামেলা কথা বলতে দেখা গেছে হানিয়াকে। ব্যক্তিগত মানসিক প্রশান্তির জন্য অতীতে কয়েকবার সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও বিরতি নিয়েছিলেন তিনি।

কাজের ক্ষেত্রে সবশেষ তাকে দেখা গেছে আলোচিত ড্রামা মেরে হামসফর–এ। বর্তমানে ভক্তদের অপেক্ষা তার পরবর্তী কাজ ও এই রহস্যময় পরিবর্তনের প্রকৃত কারণ জানার জন্য।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন