ডেস্ক রিপোর্ট।।
আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বচ্যাম্পিয়নদের এই দলে নেতৃত্বে রয়েছেন লিওনেল মেসি। এই তালিকা থেকেই চূড়ান্ত ২৬ সদস্যের দল বেছে নেবেন কোচ লিওনেল স্কালোনি।
প্রাথমিক স্কোয়াডে ঘরোয়া লিগের কয়েকজন ফুটবলারের উপস্থিতি নজর কেড়েছে। রিভার প্লেট থেকে ছয়জন এবং বোকা জুনিয়র্স থেকে চারজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। এছাড়া রেসিং ক্লাব-এর গ্যাব্রিয়েল রোহাস ও গোলরক্ষক ফাকুন্দো কামবেসেসও তালিকায় আছেন।
দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ ও তরুণ ফুটবলার। তাদের মধ্যে রয়েছেন হামবুর্গ এসভি-এর নিকোলাস কাপালদো, গেতাফে-এর জাইদ রোমেরো এবং পারমা-র মাতেও পেলেগ্রিনো। তরুণ প্রতিভাদের মধ্যে আলেহান্দ্রো গারনাচো ও মাতিয়াস সুলে রয়েছেন আলোচনায়।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচও খেলবে আর্জেন্টিনা। জুনের শুরুতে যুক্তরাষ্ট্রে গিয়ে তারা ক্যাম্প করবে। এরপর টেক্সাসে হন্ডুরাস ও আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। মূল আসরে ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান।
আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক:
এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো কামবেসেস, সান্তিয়াগো বেলত্রান।
রক্ষণভাগ:
নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকোসহ মোট ২৪ জন।
মধ্যমাঠ:
রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, জিওভানি লো সেলসো, লিয়ান্দ্রো পারেদেসসহ ১৫ জন।
আক্রমণভাগ:
লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে, নিকোলাস গঞ্জালেজসহ ১৬ জন ফুটবলার।

