মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ইরানে ‘ইসরায়েলি গুপ্তচর’ হিসেবে অভিযুক্ত ব্যক্তির ফাঁসি

ডেস্ক রিপোর্ট।।

ইরান ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। বুধবার (১৩ মে) ফাঁসির মাধ্যমে তার দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ইহসান আফরেসথ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মোসাদ-এর হয়ে কাজ করতেন এবং ইরানের স্পর্শকাতর গোয়েন্দা তথ্য ইসরায়েল-এর কাছে পাচার করতেন।

ইরানি কর্তৃপক্ষের দাবি, আফরেসথ নেপাল গিয়ে মোসাদের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ নেন। পরে তিনি ইরানের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বিদেশে সরবরাহ করেন।

এদিকে একই দিনে হরমুজ প্রণালি সংলগ্ন এলাকায় নিজেদের ক্ষতিগ্রস্ত মিসাইল অবকাঠামোর বেশিরভাগ পুনরুদ্ধারের দাবি করেছে ইরান।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, হরমুজ প্রণালির পাশে থাকা ৩৩টি মিসাইল সাইটের মধ্যে ৩০টি পুনরায় সচল করেছে তেহরান। গোয়েন্দা তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়, এসব সাইটে মোবাইল লঞ্চার ব্যবহারের সক্ষমতা রয়েছে, যার মাধ্যমে দ্রুত স্থান পরিবর্তন করে মিসাইল মোতায়েন করা সম্ভব।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ৩৩টি সাইটের মধ্যে মাত্র তিনটি পুরোপুরি ধ্বংস হয়েছে বলে মার্কিন গোয়েন্দা সূত্রের ধারণা। ফলে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো আবারও ইরানি ক্ষেপণাস্ত্রের ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা, নিউইয়র্ক টাইমস

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন