ডেস্ক রিপোর্ট।।
শিশুশিল্পী থেকে নায়িকা—সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে মেলে ধরেছেন প্রার্থনা ফারদিন দীঘি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত সক্রিয় এই অভিনেত্রী এবার নতুন এক গ্ল্যামারাস ফটোশুটে নজর কেড়েছেন ভক্তদের।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন দীঘি। সেখানে গাঢ় সবুজ রঙের স্টাইলিশ গাউনে দেখা গেছে তাকে। পোশাকে কালো নকশা ও রূপালি অলংকরণের সংযোজন তার লুকে এনে দিয়েছে ভিন্ন মাত্রা।
খোলা চুল, গ্ল্যামারাস মেকআপ এবং আত্মবিশ্বাসী অভিব্যক্তিতে ছবিগুলোতে বেশ আকর্ষণীয়ভাবে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। কোনো ছবিতে দেয়ালে ভর দিয়ে আবেদনময় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে, আবার কোনো ছবিতে চেয়ারে বসা স্টাইলিশ লুকে মুগ্ধ করেছেন ভক্তদের। তার বুটজুতা ও সাহসী পোজ ফটোশুটে যোগ করেছে আধুনিকতার ছোঁয়া।
ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মন্তব্যে ভরে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকেই দীঘির সৌন্দর্য, স্টাইল ও আত্মবিশ্বাসী উপস্থিতির প্রশংসা করেছেন।

