বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নবম জাতীয় পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

ডেস্ক রিপোর্ট।।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে সম্ভাব্য নবম জাতীয় বেতন কাঠামো। দীর্ঘ এক দশক পর নতুন পে স্কেল চালুর সম্ভাবনা তৈরি হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা।

স্বাধীনতার পর ১৯৭৩ সালে দেশে প্রথম জাতীয় বেতন স্কেল কার্যকর হয়। এরপর ২০১৫ সাল পর্যন্ত মোট আটবার নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর নতুন বেতন কাঠামো প্রণয়নের কথা থাকলেও করোনা মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে নবম পে স্কেলের উদ্যোগ পিছিয়ে যায়।

তবে ২০২৬ সালে এসে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি আবারও গুরুত্বের সঙ্গে আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে প্রস্তাবিত নবম পে স্কেল নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে। এ লক্ষ্যে গঠিত ১০ সদস্যের একটি বিশেষ কমিটি বিভিন্ন সুপারিশ বিশ্লেষণ করে চূড়ান্ত মতামত তৈরির কাজ করছে।

নিচে ২০২৬ সালের প্রস্তাবিত জাতীয় বেতন স্কেলের একটি পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হলো, যা সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছে:

গ্রেড    বেতন স্কেল (টাকা)

০১    ১,৬০,০০০/- টাকা (নির্ধারিত)

০২    ১,৩২,০০০ – ১,৫৩,০০০ টাকা

০৩    ১,১৩,০০০ – ১,৪৮,৮০০ টাকা

০৪    ১,০০,০০০ – ১,৪২,৪০০ টাকা

০৫    ৮৬,০০০ – ১,৩৯,৭০০ টাকা

০৬    ৭১,০০০ – ১,৩৪,০০০ টাকা

০৭    ৫৮,০০০ – ১,২৬,৮০০ টাকা

০৮    ৪৭,২০০ – ১,১৩,৭০০ টাকা

০৯    ৪৫,১০০ – ১,০৮,৮০০ টাকা

১০    ৩২,০০০ – ৭৭,৩০০ টাকা

১১    ২৫,০০০ – ৬০,৫০০ টাকা

১২    ২৪,৩০০ – ৫৮,৭০০ টাকা

১৩    ২৪,০০০ – ৫৮,০০০ টাকা

১৪    ২৩,৫০০ – ৫৬,৮০০ টাকা

১৫    ২২,৮০০ – ৫৫,২০০ টাকা

১৬    ২১,৯০০ – ৫২,৯০০ টাকা

১৭    ২১,৪০০ – ৫১,৯০০ টাকা

১৮    ২১,০০০ – ৫০,৯০০ টাকা

১৯    ২০,৫০০ – ৪৯,৬০০ টাকা

২০    ২০,০০০ – ৪৮,৪০০ টাকা

প্রস্তাবিত তালিকাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও সরকারি চাকরিজীবীদের বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। যদিও এখন পর্যন্ত সরকারিভাবে কোনো গেজেট বা প্রজ্ঞাপন জারি হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, চূড়ান্ত অনুমোদন ও সরকারি প্রজ্ঞাপন প্রকাশের পরই নবম জাতীয় বেতন স্কেলের প্রকৃত কাঠামো সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন