বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

দেশে আরও এক মেডিকেল কলেজের অনুমোদন

ডেস্ক রিপোর্ট।।

দেশে আরও একটি সরকারি মেডিকেল কলেজ অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের আওতায় ঠাকুরগাঁও মেডিকেল কলেজ অনুমোদন পাওয়ায় সরকারি মেডিকেল কলেজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮টিতে।

বুধবার (১৩ মে) স্বাস্থ্য শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এছাড়া সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে ছয়টি মেডিকেল কলেজ।

বর্তমানে সরকারি, বেসরকারি, সেনাবাহিনী ও নৌবাহিনী পরিচালিত মেডিকেল কলেজ মিলিয়ে দেশে মোট আসনসংখ্যা ১১ হাজার ৫২৬টি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন