সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রতিবাদ জানাল জমিয়ত

ডেস্ক রিপোর্ট।।

পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তির প্রতিবাদে সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশে দলের নেতারা বিভিন্ন বক্তব্য দেন।

সমাবেশে উপস্থিত ছিলেন দলের সহসভাপতি মো. সিদ্দিক, হোসাইন আহমাদ, ফেরদৌস আলম ও সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন খানসহ কেন্দ্রীয় নেতারা।

বক্তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের করা চুক্তি দেশের স্বার্থবিরোধী। তারা চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানান এবং জনগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

এছাড়া পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বক্তারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কামনা করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন