মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

৭ হাজার ২০০ এর বেশি ওয়ার্ক ভিসা বাতিল করলো সৌদি

ডেস্ক রিপোর্ট।।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে সাত হাজার ২০০’র বেশি ওয়ার্ক ভিসা বাতিল করেছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। একই সঙ্গে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিভিন্ন সরকারি সেবাও স্থগিত করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে পরিচালিত অভিযানে প্রায় ৯১ হাজার সন্দেহভাজন ঘটনা তদন্ত করা হয়। এতে ১৩ হাজার ৫০৯টি অবৈধ কর্মসংস্থানের ঘটনা শনাক্ত হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে সৌদির ‘নিতাকাত’ কর্মসূচির হিসাব থেকেও বাদ দেওয়া হয়েছে।

২০২৬ সালের শুরুতে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চালানো পরিদর্শনে প্রায় এক লাখ ৬৮ হাজার শ্রম আইন লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে।

এছাড়া শ্রম আইন মেনে চলতে প্রতিষ্ঠানগুলোকে প্রায় দুই লাখ ৩০ হাজার সতর্কবার্তা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন