সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াত সেক্রেটারি

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১৯ মে) সকালে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, মিয়া গোলাম পরওয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি উপস্থিত ছিলেন।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য প্রথমে তাকে সিঙ্গাপুর এবং পরে মালয়েশিয়ায় নেওয়া হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন