বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

নেত্রকোণায় আওয়ামী লীগের পোস্টার নিয়ে আলোচনা

নেত্রকোণা প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে নেত্রকোণার বিভিন্ন এলাকার দেয়ালে, পিলারে পোস্টার সাঁটানো হয়েছে।

আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ভেরিফায়েড পেইজ ফেসবুক আইডিতে পোস্ট করা পোস্টারের ছবি দৃশ্যমান হয়েছে।
পোস্টারে লেখা “দেশ বাঁচাতে প্রয়োজন, শেখ হাসিনার প্রত্যাবর্তন” নেত্রকোণা জেলা আওয়ামী লীগ।

নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান – বেশ কয়েকজন তরুণ পোস্টারগুলো সাঁটিয়েছে। তাঁরা কাউকে চিনতে পারেননি।

এব্যাপারে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম জানান, আমাদের চোখে পড়েনি। তবে খোঁজ নিচ্ছি। যদি পাওয়া যায় প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন