মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ইরানে ‘যুদ্ধে স্বেচ্ছায় জীবন দিতে’ সম্মত হওয়া তরুণ-তরুণীদের গণবিয়ে

ডেস্ক রিপোর্ট।।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জীবন উৎসর্গের অঙ্গীকার করা তরুণ-তরুণীদের নিয়ে গণবিয়ের আয়োজন করা হয়েছে। রাজধানী তেহরান-এর বিভিন্ন স্থানে সোমবার এসব বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইরান সরকার সম্প্রতি একটি বিশেষ স্কিম চালু করেছে, যেখানে অংশগ্রহণকারীরা প্রতিশ্রুতি দিচ্ছেন— প্রয়োজনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের জীবন উৎসর্গ করবেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, শত শত নবদম্পতি একসঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন। বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতিতে জনমনে উৎসাহ ও মনোবল বাড়াতেই এ ধরনের উদ্যোগ নিয়েছে তেহরান।

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দেওয়ার পরই এই উদ্যোগ সামনে আসে।

ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স-২৪ জানিয়েছে, এই স্কিমে অংশ নেওয়া ব্যক্তিরা হামলার মুখে গুরুত্বপূর্ণ স্থাপনায় মানবঢাল হিসেবেও দাঁড়ানোর অঙ্গীকার করছেন।

সূত্র: ফ্রান্স-২৪

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন