বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী হবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আনসার ও ভিডিপিকে প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে রূপান্তর করা হবে।

বুধবার (২০ মে) গাজীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সাহসিকতা ও কর্মদক্ষতার মাধ্যমে আনসার ও ভিডিপি জনগণের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতে বাহিনীটি আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও আনসার-ভিডিপির সদস্যরা প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে।

শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম বাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও বৃদ্ধি করবে।

এ সময় তিনি জানান, উপজেলা পর্যায়ে আনসার-ভিডিপির কার্যক্রম আরও শক্তিশালী করতে ‘উপজেলা আনসার প্রবিধানমালা ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন