যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মজা করে বলেছেন, ভবিষ্যতে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী পদেও নির্বাচন করতে পারেন। বুধবার যুক্তরাষ্ট্র কোস্টগার্ড একাডেমির সমাবর্তনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, “ইসরায়েলে আমি অত্যন্ত জনপ্রিয়। হয়তো এটা শেষ করার পর আমি সেখানে গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব।” একই সঙ্গে তিনি দাবি করেন, সকালে দেখা এক জরিপে তিনি ৯৯ শতাংশ সমর্থন পেয়েছেন। যদিও কোন জরিপের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি।
বর্তমান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে ট্রাম্প বলেন, “তিনি খুব ভালো মানুষ। আমি যা চাইব, তিনি তাই করবেন।”
ইসরায়েলে নেতানিয়াহুকে যথাযথ মূল্যায়ন করা হয় না বলেও মন্তব্য করেন ট্রাম্প।
সূত্র: ইউএসএ টুডে

