বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

রামিসা হত্যা মামলার ব্রিফিং হঠাৎ বাতিল

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন নিয়ে নির্ধারিত সংবাদ সম্মেলন হঠাৎ বাতিল করেছেঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। তবে কেন ব্রিফিং বাতিল করা হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এর আগে দুপুর ২টা ১৭ মিনিটে পাঠানো এক বার্তায় জানানো হয়েছিল, রাত সোয়া ৮টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে পল্লবীর চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তার সংক্রান্ত তথ্য তুলে ধরার কথা ছিল।

ব্রিফিংয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এম মো. নজরুল ইসলামের। গণমাধ্যম প্রতিনিধিদেরও উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছিল পুলিশ।

তবে বিকেল ৫টা ৭ মিনিটে পাঠানো আরেকটি বার্তায় ডিএমপি জানায়, “অনিবার্য কারণবশত” রামিসা হত্যা মামলার নির্ধারিত ব্রিফিং বাতিল করা হয়েছে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা চলছে। তবে সংবাদ সম্মেলন স্থগিতের পেছনের কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন