রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

‘ধর্ষকের বিচার দৃষ্টান্তমূলক হোক’

ডেস্ক রিপোর্ট।।

মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভের মধ্যে এবার মুখ খুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ধর্ষণ ও হত্যার মতো অপরাধের বিরুদ্ধে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি জানান।

পোস্টে তমা লেখেন, “এমন বিচার হতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।” পাশাপাশি ধর্ষণ মামলায় সময়ক্ষেপণ ও আইনি প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

নিহত শিশু রামিসাকে নিজের পরিবারের সদস্যের সঙ্গে তুলনা করে সবাইকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এই অভিনেত্রী। তার ভাষায়, “রামিসা শুধু একটি নাম নয়, সে আমাদের সবার সন্তান, সবার বোন।”

এদিকে, মামলার আসামি সোহেল রানা আদালতে দেওয়া জবানবন্দিতে অপরাধের কথা স্বীকার করেছে বলে জানা গেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনার আগে সে মাদক সেবন করেছিল বলেও স্বীকার করেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন