রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরী আর নেই

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ উল্লাহ চৌধুরী আলিম আর নেই।
তিনি জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিম-এর সহোদর ভাই।

আজ শনিবার আনুমানিক দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শনিবার জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে জেলা শহরের সাতপাই পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন