বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

‘চীনের এই বিপদে বাংলাদেশ পাশে আছে’, শোকবার্তায় প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট।।

চীনের শানঝি প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এই দুর্যোগের সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ চীনের পাশে রয়েছে।

রোববার (২৪ মে) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবার, আহত ব্যক্তি এবং চীনের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো বার্তায় তিনি বলেন, “চীনের এই বিপদের সময়ে বাংলাদেশ পাশে আছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের চিকিৎসা এবং ঘটনার তদন্তে চলমান প্রচেষ্টাকে সাধুবাদ জানায়।”

শোকবার্তায় তিনি আরও বলেন, আহতদের চিকিৎসা ও নিখোঁজদের সন্ধানে যারা নিরলসভাবে কাজ করছেন, সেই উদ্ধারকর্মীদের জন্য বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা ও প্রার্থনা রয়েছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই কঠিন সময়ে ধৈর্য, সাহস ও মানসিক শক্তি অর্জন করতে সক্ষম হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (২২মে) সন্ধ্যায় চীনের শানঝি প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কর্মরত ছিলেন। এ ঘটনায় অন্তত ৯০ জনের প্রাণহানি হয়েছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় খনি দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন