দক্ষিণ ও পূর্ব লেবানন-এ ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কয়েকজন শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহ-এর ১০০টির বেশি অবকাঠামো ও যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এপ্রিলের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিকে অন্যতম বড় হামলা হিসেবে দেখা হচ্ছে।
এর আগে সোমবার (২৫ মে) বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। মঙ্গলবার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান আরও তীব্র করা হচ্ছে।
তিনি জানান, উত্তর ইসরায়েলের জনবসতিকে নিরাপদ রাখতে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
সূত্র : বিবিসি

