আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আলোচনায় আসা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবারও ফিরছে খামারে। সালাহউদ্দিন আহমদ-এর হস্তক্ষেপে কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে মহিষটি ফেরত নেওয়া হয়েছে।
বুধবার (২৭ মে) তিনি জানান, বিশৃঙ্খলার আশঙ্কায় আপাতত মহিষটিকে নারায়ণগঞ্জের খামারেই রাখা হবে।
ডোনাল্ড ট্রাম্প-টির মালিক রাবেয়া এগ্রো ফার্ম। মহিষটির চুল ও চোখের গঠন ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে মিল থাকায় এ নাম দেওয়া হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এটি।
৭০০ কেজি ওজনের মহিষটি আগেই রাজধানীর জিনজিরার এক ক্রেতার কাছে বিক্রি হয়েছিল বলে জানা গেছে।

