মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

কোরবানির পশু চুরি করেছে ইসরায়েলিরা, বিপাকে ফিলিস্তিনি খামারি

ডেস্ক রিপোর্ট।।

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির জন্য ভেড়া প্রস্তুত করেছিলেন ফিলিস্তিনি নারী খামারি সামিহা রশীদ। তবে তার আগেই পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় প্রায় ৪৫টি ভেড়া চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

হেবরনের কাছে মাসাফের ইয়াত্তা এলাকায় বসবাসকারী সামিহা রশীদ বলেন, ভেড়াগুলোই ছিল তাদের পরিবারের একমাত্র জীবিকার উৎস। তার স্বামী ক্যানসারে আক্রান্ত এবং এই আয় দিয়েই চিকিৎসা চলত।

রয়টার্স যাচাই করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাতের অন্ধকারে মুখোশধারীরা খামার থেকে ভেড়া বের করে নিয়ে যাচ্ছে।

ফিলিস্তিনি কৃষি মন্ত্রণালয়ের দাবি, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার গবাদিপশু চুরি হয়েছে এবং এতে কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন