বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি প্রতিনিধি দলের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট।।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ কার্যালয়ের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

আজ (বৃহস্পতিবার) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বাংলাদেশে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বৈঠকের বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

সরকার ও ইউএনডিপির মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার ধারাবাহিকতায় এ সৌজন্য সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে টেকসই উন্নয়ন, সুশাসন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে ইউএনডিপি সরকারের উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করে আসছে।

সাক্ষাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণ এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন