মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

নেত্রকোণা রেড ক্রিসেন্টের সদস্য সামি মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের অ্যাডহক কমিটির সদস্য আলবার খান সামি (২৪) মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছেন।

নেত্রকোণা জেলা শহরের চকপাড়া এলাকার ইসলাম উদ্দীন চঞ্চল খান-এর ছেলে ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ উদ্দীন খান-এর নাতি আলবার খান সামি।

নিহতের চাচা জেলা বিএনপির নেতা মোঃ আব্দুল্লাহ আল মামুন খান রনি জানান – শুক্রবার (৫জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়নের দুধকুড়ি এলাকায় বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন।
আজ শনিবার (৬জুন) বাদ যোহর জেলা শহরের বারহাট্টা সড়কে জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
তিনি আরও জানান – গত রমজান ঈদের পরে বিয়ে করেছিল আলবার খান সামি।
তাঁর অকাল মৃত্যুতে জেলার সর্বস্তরের শ্রেণী পেশা মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় এলাকাবাসী- জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবে নির্মিত নেত্রকোণা বাইপাস সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে। তবে সাম্প্রতিক সময়ে সড়কটিতে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগও বাড়ছে। বিশেষ করে রাতের বেলায় অতিরিক্ত গতি ও অসর্তকভাবে ড্রাইভিং এবং ট্রাফিক বিধি অমান্যের কারণে দূর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার জানান, “বাইপাস সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় এক তরুণের মৃত্যুর খবর আমরা পেয়েছি। খুবই বেদনাদায়ক। বাইকার চলকদের উদ্দেশ্যে আরও জানান, সড়কে চলাচলের ক্ষেত্রে সকল চালককে ট্রাফিক আইন মেনে চলা ও নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং রাতের বেলায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে বাইক চালানোর আহ্বান জানান তিনি।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন