নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবলীগ নেতা রিয়াদ হোসেন তালুকদার দোলনকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
আজ রোববার (৭জুন) দুপুর ১টার সময় মামলার তদন্ত কর্মকর্তা কেন্দুয়া থানার এসআই মোঃ রেজাউল করিম জানান – দেশের রাজনৈতিক পটপরিবর্তন পর ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর কেন্দুয়া থানায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামী রিয়াদ হোসেন তালুকদার দোলন।
তিনি জানান – গতরাত আনুমানিক ৩টার দিকে কেন্দুয়া পৌর শহরের বাদে আঠারো বাড়ী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার দুপুরের দিকে নেত্রকোণা আদালতে সোপর্দ করা হবে।

