নেত্রকোণা আবু আব্বাস কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম রায়হান রিফাতকে আটক করেছেন মডেল থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় – চলতি মাসের ১০জুন জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর ব্রীজ দক্ষিণপাড়ে পূর্বপাশে জয়নগর মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় ১১জুন নেত্রকোণা মডেল থানায় দায়ের মামলায় সন্দেহজনক আসামী হিসেবে আটক করা হয়েছে।
আজ শনিবার (১৩জুন) রাত সোয়া ১১টার সময় মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানার এসআই আকামল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান – আজ শনিবার রাত আনুমানিক ১০টার সময় নেত্রকোণা জেলা শহরের বনোয়াপাড়া মোড় ও আবু আব্বাস কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান – আগামীকাল রোববার জেলা শহরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় সন্দেহজনক আসামী হিসেবে আদালতে সোপর্দ করা হবে।

