দেশের স্বাস্থ্যসেবাকে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনতে এবং তৃণমূলের মানুষের চিকিৎসাপ্রাপ্তি সহজ করতে মেগা পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় দেশের প্রত্যেক নাগরিককে ন্যাশনাল হেলথ সিস্টেমের অধীনে একটি করে আধুনিক ই-হেলথ কার্ড প্রদান করা হবে।
বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় জানানো হয়, নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি মোতাবেক দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার বাস্তবায়ন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

