রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

‘মন খুলে সব কথা বলা যায় না’

ডেস্ক রিপোর্ট।।

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র মনে করেন, বর্তমান সময়ে মানুষ ক্রমশ নিজেদের অনুভূতি ও মতামত প্রকাশে সংযত হয়ে পড়ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের শৈশবের একটি স্মৃতি তুলে ধরে এমন মন্তব্য করেন।

রুক্মিণী জানান, ছোটবেলায় অস্কার ওয়াইল্ডের বিখ্যাত রূপকথা ‘দ্য সেলফিশ জায়ান্ট’ পড়ার সময় একটি বিশেষ লাইন তার মনে গভীর ছাপ ফেলেছিল। গল্পের সেই অংশে স্বার্থপর রাক্ষসের সীমাবদ্ধতা ও একাকীত্বের বিষয়টি তাকে ভাবিয়ে তুলেছিল।

অভিনেত্রীর ভাষ্য, সময়ের সঙ্গে সঙ্গে তিনি উপলব্ধি করেছেন যে বাস্তব জীবনেও অনেক মানুষ একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন। তিনি বলেন, এখন যেকোনো বিষয়ে কথা বলার আগে মানুষকে বারবার চিন্তা করতে হয় এবং অনেক ক্ষেত্রেই নিজের মনের কথা পুরোপুরি প্রকাশ করা সম্ভব হয় না।

রুক্মিণীর মতে, সামাজিক ও পারিপার্শ্বিক নানা কারণে মানুষ ধীরে ধীরে নিজেদের চারপাশে অদৃশ্য এক দেয়াল তৈরি করে ফেলছে। ফলে খোলামেলা মত প্রকাশের জায়গা আগের তুলনায় সংকুচিত হয়ে এসেছে।

এই অভিনেত্রীর এমন মন্তব্য ইতোমধ্যে ভক্ত ও নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন