রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

লটকন খাওয়ার ১০ উপকারিতা

ডেস্ক রিপোর্ট।।

গ্রীষ্ম ও বর্ষা মৌসুমের জনপ্রিয় ফল লটকন। টক-মিষ্টি স্বাদের এই ছোট ফলটি শুধু রসনাতৃপ্তিই নয়, শরীরের জন্যও বহন করে নানা উপকারিতা। পুষ্টিবিদদের মতে, লটকনে রয়েছে আয়রন, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ উপাদান।

এছাড়া এতে রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি, অ্যামাইনো অ্যাসিড ও বিভিন্ন উপকারী এনজাইম, যা শরীরের টিস্যু গঠন ও সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে।

লটকনের উল্লেখযোগ্য ১০টি উপকারিতা—

১. ভিটামিন সি-এর ভালো উৎস
লটকনে প্রচুর ভিটামিন সি রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

২. শরীরের পানির ভারসাম্য বজায় রাখে
এতে থাকা বিভিন্ন খনিজ উপাদান শরীরকে সতেজ রাখতে এবং পানির ভারসাম্য রক্ষায় সহায়তা করে।

৩. হাড় ও দাঁতের যত্নে কার্যকর
লটকনের পুষ্টি উপাদান দাঁত, মাড়ি, হাড় ও ত্বকের সুস্থতায় ভূমিকা রাখে।

৪. বমিভাব কমাতে সহায়ক
টক স্বাদের কারণে বমি বমি ভাব দূর করতে লটকন উপকারী হতে পারে।

৫. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে
লটকন খেলে দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি থাকে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

৬. হাড়ের সুরক্ষায় ভূমিকা রাখে
এতে থাকা আয়রন ও অন্যান্য খনিজ উপাদান হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী।

৭. রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক
আয়রনসমৃদ্ধ হওয়ায় এটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করতে পারে।

৮. মানসিক চাপ কমাতে সহায়ক
লটকনের বিভিন্ন পুষ্টি উপাদান শরীর ও মনকে চাঙা রাখতে ভূমিকা রাখে।

৯. শক্তি জোগায় ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক
দ্রুত শক্তি জোগানোর পাশাপাশি রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে।

১০. মুখের ঘা কমাতে উপকারী
মুখ বা ঠোঁটের কোণে ঘা হওয়ার প্রবণতা থাকলে লটকন উপকার দিতে পারে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, লটকনে পটাসিয়ামের পরিমাণ তুলনামূলক বেশি। তাই কিডনি রোগীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ ফল খাওয়া উচিত।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন