মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

স্বামীর হাত-পা-মুখ বেঁধে স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ

ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন একটি গ্রামে এক তরুণীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

পরিবারের সদস্যরা জানান, ওই তরুণী স্বামী ও সন্তানকে নিয়ে মায়ের বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার রাতে কয়েকজন মুখোশধারী ব্যক্তি ঘরে প্রবেশ করে তার স্বামীকে বেঁধে মারধর করে। পরে তরুণীকে জোরপূর্বক বাড়ির বাইরে নিয়ে যাওয়া হয়।

পরিবারের দাবি, কিছু সময় পর তাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনা হয়। ঘটনার পর বুধবার (১৭ জুন) ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে পাগলা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগীর মা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন