চুয়াডাঙ্গার দামুড়হুদার ছোট দুধপাতিলা গ্রামে বাংলাদেশ রেলওয়ের অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ায় সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত ও ১জন আহত হয়েছে।
নিহতরা হলো দর্শনা থানার গড়াইটুপি ইউনিয়নের ষড়াবাড়িয়া গ্রামের রফিকুলের ছেলে রাজ (২৬) ও সদর থানার কতুবপুর ইউনিয়নের মর্তুজাপুর গ্রামের তাহের আলীর ছেলে আব্দু্ল্লাহ আল মামুন (২৫) এবং কুষ্টিয়া সদর উপজেলার মাঝিলা গ্রামের আলী আকবরের ছেলে হাবিবুর রহমান(৪৪) এবং আহত আব্দুল কাদের দামুড়হুদা থানার ডুগডুগি গ্রামের রইদুলের ছেলে। কাদেরের অবস্থাও আশঙ্কাজনক। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা পৌনে ৬টায় দামুড়হুদার দুধপাতিলা ও রাত ১০ টায় আলমডাঙ্গা সাদা ব্রীজের কাছে পৃথক এদুটি দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় আহত আব্দুল কাদের ও নিহত দুই যুবক একটি মোটরসাইকেল যোগে একসঙ্গে ঘুরতে বের হয়েছিল। তারা সন্ধ্যা ৬টার দিকে দামুড়হুদার দুধপাতিলা রেল ক্রসিং পার হওয়ার সময় খুলনা টু রাজশাহীগামী মহানন্দা মেইল ট্রেনে তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সুমন(২৬) রাজু(২৫)
ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আব্দুল কাদেরের পা কেটে গিয়ে তিনি গুরুতর জখম হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত কাদেরকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তী করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
এদিক রাত ১০ টার দিকে আলমডাঙ্গা শহরের সাদা ব্রীজ নামক স্থানে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় কুষ্টিয়া সদর থানার মাঝিলা গ্রামের আলী আকবরের ছেলে মোটরসাইকেল চালক হাবিবুর রহমান(৪৪) নামের অপর এক ব্যাক্তির মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন জানান,খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের মরদেহ উদ্ধার করছে প্রয়োজনীয় আইনী প্রোক্রীয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

