বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এক নতুন মহাকাব্য লিখলেন লিওনেল মেসি। জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে এখন এককভাবে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার এই কিংবদন্তি অধিনায়ক। ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে এই অনন্য কীর্তি গড়েন তিনি।
ম্যাচের প্রথমার্ধেই পেনাল্টি মিস এবং নিশ্চিত দুটি সুযোগ হাতছাড়া করে সমর্থকদের কিছুটা হতাশ করেছিলেন এলএমটেন। কিন্তু ৩টা মিনিটেই খোলস ছেড়ে বের হন মহাতারকা। ম্যাচের ৩৮ মিনিটে ডি-বক্সের প্রান্ত থেকে নিখুঁত এক শটে বল জালে জড়ান তিনি। এটি বিশ্বকাপে মেসির ১৭তম গোল, যার মাধ্যমে তিনি ভেঙে দিলেন ক্লোসার ১৬ গোলের রেকর্ড।
এর আগে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক করেছিলেন মেসি। সেই সাথে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের রেকর্ডও নিজের করে নেন। শুধু তাই নয়, অস্ট্রিয়ার বিপক্ষে এই গোলের মাধ্যমে জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জর্জিনহোর পর ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা ৬ ম্যাচে গোল করার রেকর্ড স্পর্শ করলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই জাদুকর।

