মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

নেত্রকোণায় যুবলীগের সভাপতি সুমন গ্রেপ্তার

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল করেছিল এমন অভিযোগে বাউসী ইউনিয়ন শাখা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ সোহানুর রহমান সুমনকে গ্রেপ্তার করেছেন বারহাট্টা থানার পুলিশ।

বৃহস্পতিবার (২৫জুন) সকালে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায় – বুধবার (২৪জুন) দিবাগত রাত আনুমানিক ৯টার সময় উপজেলার বাউসী বাজার থেকে সোহানুর রহমান সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।

এব্যাপারে জানতে চাইলে অফিসার ইনচার্জ চম্পক দাম জানান – ২৩শে জুন মঙ্গলবার রাতে উপজেলার চিরাম এলাকায় মিছিল হয়েছিল। ওই মিছিল কেন্দ্র করে বারহাট্টা থানায় ২৪শে জুন বুধবার দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া মোঃ সোহানুর রহমান সুমন এজাহার নামীয় আসামী।
আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন