মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

নেত্রকোণায় গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে ছাত্রলীগের মিছিল

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (২৬ জুন) সকালে এই বিক্ষোভ মিছিল করেছে।

স্থানীয় এলাকাবাসী জানান – নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া বাজার এলাকায় নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র প্রবাসী ও পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আমানুর রশিদ খান জুয়েলের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান এলাকাবাসী।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান – বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিম, ছাত্রলীগ নেতা জাহিদ হাসান আকাশ, পিয়াস মীর ও হিমু তালুকদার। মিছিলে প্রায় শতাধিক উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা গ্রেপ্তার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দ্রুত মুক্তির আহ্বান জানান।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান – মিছিল একটি হয়েছে। এব্যাপারে পূর্বধলা থানার পুলিশ মিছিলে অংশগ্রহণকারীদের সনাক্তের কাজ চালিয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন