রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

এবার ইনস্টাগ্রাম রিলস-স্টোরি দেখা যাবে টিভি পর্দায়

ডেস্ক রিপোর্ট।।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে মেটা। নতুন আপডেটের মাধ্যমে এবার স্মার্ট টিভির বড় পর্দায়ও ইনস্টাগ্রামের জনপ্রিয় রিলস ও স্টোরি দেখা যাবে। ফলে মোবাইলের বাইরে পরিবার ও বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে কনটেন্ট উপভোগ করা আরও সহজ হবে।

মেটার নতুন আপডেটের অন্যতম আকর্ষণ রিলস কাস্টিং ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনে থাকা ইনস্টাগ্রাম রিলস সরাসরি স্মার্ট টিভিতে চালাতে পারবেন। এছাড়া নিজের সংরক্ষিত (সেভ করা) ভিডিওও বড় পর্দায় দেখার সুযোগ থাকবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুধু রিলস নয়, টিভি অ্যাপের মাধ্যমে ইনস্টাগ্রাম স্টোরিও দেখা যাবে। একই সঙ্গে বড় স্ক্রিনের জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে অনুভূমিক (হরাইজন্টাল) ভিডিও বিভাগ, যাতে টিভিতে ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত হয়।

প্রাথমিকভাবে ২০২০ সাল বা তার পর বাজারে আসা স্যামসাং স্মার্ট টিভিতে এই সুবিধা চালু করা হচ্ছে। এর আগে ইনস্টাগ্রামের টিভি অ্যাপ মূলত অ্যামাজন ফায়ার টিভি ও গুগল টিভি ডিভাইসেই সীমাবদ্ধ ছিল। নতুন আপডেটের মাধ্যমে আরও বিস্তৃত পরিসরে এই সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে মেটা।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে নতুন ফিচারটি চালু হয়েছে। ধাপে ধাপে ভারতসহ অন্যান্য দেশেও এটি উন্মুক্ত করা হবে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ইনস্টাগ্রামকে শুধু মোবাইল অ্যাপ নয়, ঘরের বিনোদনের বড় প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করাই মেটার নতুন উদ্যোগের লক্ষ্য।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন