মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট।।

সৌদি আরবে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা ১৪ আরোহীর সবার মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুন) আল-জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরামকো তেল কোম্পানির একটি হেলিকপ্টার দেশটির রাস তানুরা এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা ১৪ জনই নিহত হন।

দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে জানানো হয়, এ ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন