মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণায় বাংলাদেশ দৈনিক ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩জুলাই) সকালে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি নেত্রকোণা জেলা শাখার আয়োজনে নেত্রকোণা সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এই সমাবেশ ও আলোচনা সভা করা হয়েছে।

আয়োজকেরা জানান – দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫ বাতিল ও সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিক, মাস্টার রোলে কর্মরতদের আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তরের বন্ধকরণ এবং বয়স শিথিল করে স্ব-স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণ ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নেত্রকোণা জেলা প্রতিনিধি উদ্যোগে সমাবেশ ও আলোচনা সভা করা হয়।

আলোচনা সভায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক কল্পনা খাতুনের সঞ্চালনায় সভাপতির ও প্রধান অতিথির বক্তব্য দেন – বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি ময়মনসিংহ বিভাগীয় আহ্বায়ক মোঃ আব্দুর রাসেল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন – সদস্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন (তোফায়েল)।

বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল আলম, যুগ্ম আহ্বায়ক মোঃ মেহবুব হোসেন বাঁধন, যুগ্ম আহ্বায়ক আল-মামুন, যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া, যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, যুগ্ম আহ্বায়ক কাজল মিয়া, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, সদস্য সামসুজ্জামান সুমন, সদস্য সাব্বির হোসেন, সদস্য মোঃ খোকন মিয়া প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন – নেত্রকোণা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের কম্পিউটার মুদ্রাক্ষরিক ও বিভাগীয় সদস্য মোঃ রুবেল মিয়া।

পরে আয়োজকরা নেত্রকোণা -৪ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর (এমপি), মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি), রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব (এমপি) কাছে বিভিন্ন দাবীদাওয়া সম্বলিত লিখিত স্মারকলিপি দেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন