মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

খামেনির জানাজায় বাংলাদেশের সংহতি, কৃতজ্ঞতা প্রকাশ করল ইরান

ডেস্ক রিপোর্ট।।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বাংলাদেশের পক্ষ থেকে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান।

রোববার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি এ কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রদূত বলেন, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের জানাজায় অংশগ্রহণ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন এবং ইরানের জনগণের প্রতি বাংলাদেশের সংহতির গুরুত্বপূর্ণ প্রকাশ।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে এই কঠিন সময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংলাপ এবং কূটনৈতিক উদ্যোগের কোনো বিকল্প নেই। আঞ্চলিক শান্তি শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং বৈশ্বিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন