মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ডেস্ক রিপোর্ট।।

আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনও সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

সোমবার (৬ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সীমানা-সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য সরকারকে চিঠি দেবে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ে সব নির্বাচন সম্পন্ন করতে সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করবে ইসি।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আমরা আশা করি, আগামী স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই সফল হবে। তবে গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়।”

এ সময় তিনি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিভ্রান্তিকর বা ভুল তথ্য (মিসলিড) এড়িয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

অন্যদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শুরু করেছে। নির্বাচন-সংক্রান্ত আইন, সীমানা নির্ধারণসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ চলছে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সমন্বয় করে সীমানা-সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন