রাঙামাটির লংগদু উপজেলায় নিজের বাড়ির বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেনসন চাকমা (৩২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার মহাজনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেনসন চাকমা মাহাজন পাড়া এলাকার নীল কান্তি চাকমার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বেনসন চাকমা নিজ বাড়ির বিদ্যুৎ লাইনের সংযোগের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

