উয়েফা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেও, বিশ্বের অধিকাংশ ছোট দেশ ফিফার ফান্ডিংয়ের ওপর নির্ভরশীল। ২০২৬ বিশ্বকাপে ফিফার সম্ভাব্য আয় ধরা হয়েছে ৯ বিলিয়ন ডলার, যা দিয়ে এই অনুদান দেয়া হয়। ২০২৭ সালের ফিফা নির্বাচনে ইনফান্তিনোর জয় এখনই নিশ্চিত। ফিফার ২১১টি সদস্য দেশের মধ্যে জয়ের জন্য প্রয়োজন ১০৬ ভোট।
ইতিমধ্যেই দক্ষিণ আমেরিকান কনফেডারেশন (১০ ভোট), আফ্রিকান ফুটবল কনফেডারেশন (৫৪ ভোট) এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (৪৭ ভোট) ইনফান্তিনোকে তাদের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে। অর্থাৎ, ইউরোপ বা উয়েফা যতই বিরোধিতা করুক না কেন, ইনফান্তিনোর পকেটে ইতিমধ্যেই আছে ১১১টি নিশ্চিত ভোট। ফলে আগামী বছরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার আবার ফিফা সভাপতি হওয়া নিশ্চিতই।

