সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ইরানের মাশহাদে যুক্তরাষ্ট্রের হামলা

অনলাইন ডেস্ক

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর জানাজা ও দাফনকে কেন্দ্র করে নির্ধারিত শহর মাশহাদের সঙ্গে তেহরানের রেল যোগাযোগ মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় তেহরান-মাশহাদ রেলপথের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের হামলায় রেলপথকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, হামলায় রেললাইনের দুটি গুরুত্বপূর্ণ সেতু সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

ইরানের ইসলামিক রিপাবলিক রেলওয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত রেলপথ দ্রুত মেরামতের কাজ চলছে। তেহরান থেকে উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ পর্যন্ত এই রেলরুটটি দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হিসেবে বিবেচিত।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আগের রাতে ইরানে ব্যাপক হামলা চালানো হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী আরও হামলার সম্ভাবনাও রয়েছে।

এদিকে খামেনির মরদেহ বহনকারী মাহান এয়ারের একটি বিমান মাশহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিমানটিকে অবতরণের পর রানওয়ে থেকে ট্যাক্সি করতে দেখা গেছে। মাশহাদই খামেনির জন্মস্থান এবং তার ইচ্ছা অনুযায়ী সেখানেই তাকে দাফনের প্রস্তুতি চলছে।

গত ছয় দিন ধরে ইরান ও ইরাকে শোক কর্মসূচি চলছে। ইরাকের নাজাফ ও কারবালায় লাখো মানুষের অংশগ্রহণে শেষ শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ মাশহাদে নেওয়া হয়। খামেনির কার্যালয়ের প্রধান মোহাম্মদ মোহাম্মাদি গোলপায়েগানি জানিয়েছেন, জীবদ্দশায় খামেনি মাশহাদে ইমাম রেজা (আ.)-এর মাজার-এর পাশে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন