বৃষ্টি মহান আল্লাহর এক অনন্য নিয়ামত। এর মাধ্যমে প্রকৃতি সজীব হয়ে ওঠে এবং জীবজগত উপকৃত হয়। মুহাম্মদ বৃষ্টির সময় বৃষ্টির পানি শরীরে লাগাতেন এবং সাহাবিদেরও তা করতে উৎসাহিত করতেন। তবে অতিবৃষ্টির কারণে জনদুর্ভোগ, জলাবদ্ধতা ও নানা ধরনের ক্ষয়ক্ষতি দেখা দিতে পারে। এ অবস্থায় নবীজি অতিবৃষ্টি থেকে রক্ষার জন্য বিশেষ একটি দোয়া শিক্ষা দিয়েছেন।
দোয়া:
اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالظِّرَابِ، وَبُطُونِ الْأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ
উচ্চারণ:
আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা। আল্লাহুম্মা আলাল-আকামি ওয়ায-যিরাবি, ওয়া বুতূনিল আওদিয়াতি, ওয়া মানাবিতিশ শাজার।
অর্থ:
“হে আল্লাহ! আমাদের ওপর নয়, আমাদের চারপাশে বৃষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ! উঁচু ভূমি, পাহাড়, উপত্যকার তলদেশ এবং বৃক্ষরাজির ওপর বৃষ্টি বর্ষণ করুন।”
হাদিস: ৯৩৩।

